দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ফানাম নিউজ
  ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

সিলেটের ওসমানীনগর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে আরেকটি ট্রাক। এ ঘটনায় চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় সিলেট-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোপালগঞ্জ জেলার কামরুল ইসলাম (৬০) ও খুলনার সোনাডাঙ্গার ইদ্রিছ আলী (৪২)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকাল সাড়ে ৫টার দিকে দয়ামীর সানাউল্লাহ এলাকার সড়কে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় ওই ট্রাকের সামনে দুজন দাঁড়িয়ে গল্প করছিলেন।

এতে পেছন থেকে আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা এর পাঠক প্রিয়