বিআরটিসি বাসে মিললো ৮শ কেজি জাটকা

ফানাম নিউজ
  ০২ ডিসেম্বর ২০২১, ১১:৩২

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি পরিবহনে তল্লাশি চালিয়ে ৮শ কেজি জাটকা জব্দ করেছে নিজামপুর কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার শেখ রাসেল সেতুর টোল সংলগ্ন এলাকায় কয়েকটি বাসে অভিযান চালিয়ে কুয়াকাটা থেকে পাবনাগামী বিআরটিসি পরিবহন থেকে ৮শ কেজি জাটকা জব্দ করে নিজামপুর কোস্টগার্ডের একটি টিম।

পরবর্তীতে উপজেলা মৎষ্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করা হয়।

এর আগে গতকাল রাতে উপজেলার শেখ কামাল ব্রিজ এলাকা থেকে ১৪ মণ জাটকা জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার শাফকাত হোসেন, (এক্স) বিএন জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে আমরা সকাল থেকেই কয়েকটি পরিবহনে অভিযান চালাই। পাবনাগামী বিআরটিসি পরিবহন থেকে ৮শ কেজি জাটকা জব্দ করি। কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: জাগো নিউজ

সারাবাংলা এর পাঠক প্রিয়