শিরোনাম

সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় আগুন লাগার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে নেয়ার পর কারখানার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার।
তিনি বলেন, ‘মরদেহগুলোর মধ্যে একটি নারীর, দুটি পুরুষের। আরও মরদেহ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।’
এর আগে আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে রূপায়ন মার্ট নামের ভবনের পাশের টিনশেডের ঘরে বুধবার বিকেল ৫টা ১৬ মিনিটে আগুন লাগে। পরে ১০টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সূত্র: আরটিভি