শিরোনাম

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও একটি ওয়ানডে খেলতে চলতি বছরের জুলাইয়ে স্কটল্যান্ড সফরে যাবে নিউজিল্যান্ড। খবরটি নিশ্চিত করেছে আয়োজক দেশের ক্রিকেট বোর্ড। সিরিজের সব ম্যাচ হবে এডিনবরার গ্রাঞ্জে। ২৭, ২৯ ও ৩১ জুলাই হবে ম্যাচগুলো।
নিউজিল্যান্ড-স্কটল্যান্ড শেষবার মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে স্কটিশদের উদ্দীপ্ত পারফরম্যান্স সত্ত্বেও জয় তুলে নেয় কেন উইলিয়ামসনের দল।
কিউদের সফর নিয়ে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন বার্গার বলেন, ‘এই গ্রীষ্মে আমাদের তীরে ব্ল্যাক ক্যাপদের স্বাগত জানানোর ব্যাপারে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।’
সূত্র: দেশ রূপান্তর