শিরোনাম

পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে শফিকুর রহমান লেখেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো ধরনের হামলা হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, মক্কায় হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন। হামলাকারী হুতি হোক কিংবা অন্য কেউ—এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।