গণপরিবহনের জন্য যে নির্দেশনা

ফানাম নিউজ
  ১০ জানুয়ারি ২০২২, ১৯:২৩

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনের জন্য নতুন করে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১৩ জানুয়ারি থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, অফিস-আদালতে ও বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে। শপিংমল, দোকানপাট, বাজার ও হোটেল-রেস্তোরাঁয় গেলে ক্রেতা-বিক্রেতার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক।

রেস্তোরাঁয় খেতে গেলে ও আবাসিক হোটেলে থাকতে হলে অবশ্যই করোনা টিকার সনদ দেখাতে হবে।