শিরোনাম

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাদককারবারিদের সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের গোলাগুলি হয়েছে। এসময় পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব।
রোববার রাত সাড়ে ১২টার দিকে উখিয়া বালুখালীতে থেকে গোলাগুলির পর তাকে আটক করা হয়।
আটক রোহিঙ্গা যুবকের নাম ছৈয়দ হোসেন। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব-১৫ সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে- এমন তথ্যের ভিত্তিতে বালুখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় র্যাবের একটি দল। এ সময় কয়েকজন সন্দেহভাজন মাদককারবারিকে দেখে তাদের থামার সংকেত দেয় র্যাব। এসময় তারা র্যা বকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়। ২১ রাউন্ড গুলি বিনিময়ের পর একজনকে আটক করতে সক্ষম হয় র্যা ব।
পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকা তল্লাশি করে বস্তাবন্দি অবস্থায় পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।