শিরোনাম

রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।
বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টার চেষ্টায় ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জাগো নিউজকে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি।
তিনি বলেন, রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সূত্র: জাগো নিউজ
ভিডিও দেখতে নিচে ক্লিক করুন--
https://www.facebook.com/arifarahmanruma/videos/414956146802970/?t=2