২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ২৭৫

ফানাম নিউজ
  ২৪ অক্টোবর ২০২১, ১৭:৪৩
আপডেট  : ২৪ অক্টোবর ২০২১, ১৭:৫১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮২৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৬৯২ জনে। 

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার করোনায় ৯ জন মারা যান। আর শনাক্ত হন ২৭৮ জন।