রামেকে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ফানাম নিউজ
  ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৩

রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা-উপসর্গে আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৪৯ জন। আক্রান্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ।

শামীম ইয়াজদানি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ভর্তি হয়েছেন ছয়জন। সুস্থ হয়েছেন সাতজন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউসহ ১৪৬ বেডের করোনা ইউনিটে ভর্তি আছে ৫৫ জন। এই ৫৫ জনের মধ্য ৪০ জন করোনা পজেটিভ, ১৩ জনের করোনা উপসর্গ রয়েছে এবং দুজন করোনা নেগেটিভ হওয়ার পর অন্য শারীরিক জটিলতা নিয়ে ভর্তি আছেন।