শিরোনাম

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ২৫৮ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১০ হাজার ৭৪৮ জনে।
এই সময়ে আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ৩২০ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৩০টি নমুনা সংগ্রহ করা হয়। ৫ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৮০৬ জন।
বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর।