অন্তঃসত্ত্বা হয়েও ভারতে রেকর্ড গড়লেন ভারতী

ফানাম নিউজ
  ২১ জানুয়ারি ২০২২, ১৮:৩৩

ভারতের সেরা কমেডিয়ান হিসেবেই পরিচিত ভারতী সিং। যদিও এই তকমা লাগতে তার বেশ ঘাম ঝরাতে হয়েছে। প্রথমে টেলিভিশনে স্ট্যান্ডআপ কমিডিয়াস হিসেবেই বেশ পাকাপোক্ত হয়েছেন।

এরপর তো আর কোনো কথাই নেই। উপস্থাপনা থেকে শুরু করে সব মাধ্যমেই তাকে দেখতে পাওয়া গেছে।

গেল বছর ডিসেম্বর মাসে তিনি জানান মা হতে যাচ্ছেন। তবে এর জন্য তিনি মোটেও লাইট-ক্যামেরা-অ্যাকশেন থেকে দূরে থাকেননি। অন্তঃসত্ত্বা অবস্থাতেই সাবধানে কাজ করে যাচ্ছেন।

আর এতেই তিনি হয়ে উঠলেন ভারতীয়দের মধ্যে সেরা। এমনকি টেলিভিশন ইতিহাসে তিনিই প্রথম উপস্থাপিকা হিসেবে রেকর্ড গড়লেন। এর কারণটা হলো তার অনাগত সন্তানের জন্য। অন্তঃসত্ত্বা হয়েও তিনি শুটিং করেছেন। সম্প্রতি ‘হুনরবাজ দেশ কি শান’র জন্য শ্যুটিং শুরু করলেন তিনি। অবশ্য কৃতিত্ব শুধু তার একার নয়, তার পাশে থেকে সাপোর্ট করেছেন স্বামী হর্ষ লিম্বাচিয়া।

এমন অবস্থায় শুটিংয়ে আসার বিষয়ে ভারতী বলেন, ‘আসলে আমি যে গর্ভবতী একজন নারী যার কি না বাসায় বসে আরাম করার কথা। এই প্রথাটাকে ভাঙতে আমার এই কাজ। এমন কিছু নেই যা আমাকে ঘরে বসিয়ে রাখতে পারে। বরং আমি ও আমার গর্ভের সন্তান বেশ ভালো আছি। যদিও ডাক্তার বলেছিল বেশ সতর্ক থাকতে, তবুও আমি বাসায় বসে সতর্ক থাকার চেয়ে শুটিংয়েই বেশ ভালো আছি।

তিনি আরও জানান, ‘সবার চিন্তা ভাবনা বদলে দিয়ে ভারতের প্রথম গর্ভবতী উপস্থাপিকা হচ্ছি এটাই তো বড় কারণ। এসব কথা অবশ্য তিনি মজার ছলেই বলেছেন। ভারতীর এমন কাণ্ডে অবশ্য বেশ আলোচনার জোয়ার বইছে। ভক্তরা তার এই ব্যাপারটি বেশ সাদরেই গ্রহণ করেছেন।’

বিনোদন এর পাঠক প্রিয়