শিরোনাম

মেহেরপুরের গাংনী উপজেলার করমদি বাজারে ভুয়া দন্ত চিকিৎসক ইমদাদুল হকের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দু’মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ওই চিকিৎসক জনগণের সাথে প্রতারণা করে আসছিলেন। সূত্র: আরটিভি
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে র্যাব-৬ এর একটি টিম ও ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
অভিযান সূত্রে জানা গেছে, ‘করমদি ডেন্টাল কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠান খুলে এমদাদুল হক চিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি তারেক আনামের নেতৃত্বে একটি টিম ও ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এমদাদুল হকের কাগজপত্র পরীক্ষা করে ভুয়া প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম দন্ত চিকিৎসক এমদাদুল হককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন। এ সময় র্যাব ইমমাদুল হককে আটক করে। পরে জরিমানার টাকা দিয়ে মুক্তি পায় ইমদাদ। ভবিষ্যতে এ ধরনের বেআইনি কার্যক্রম আর করবে না মর্মে মুচলেকা দেয় ভুয়া দন্ত চিকিৎসক ইমদাদ।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পারভেজ।