শিরোনাম

কনকনে শীতে কাঁপছে দেশ। এই তীব্র শীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরের কম্বল তুলে দিয়েছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। সূত্র: আরটিভি
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মুজিববর্ষ উপলক্ষে ২৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপহার কম্বল তুলে দেন সংসদ সদস্য তানভীর ইমাম।
এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ প্রমুখ।