শিরোনাম

স্বাস্থ্যবিধি না মানায় গেল ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় ৩৮ জনকে ৮ হাজার ৪৬০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের চারটি পৃথক ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩৩টি মামলা দায়ের করা হয়। সূত্র: আরটিভি
রোববার (২৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার কুরশিয়া আকতার এ তথ্য জানান।
জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি অফিসার, সহকারি কমিশনার কুরশিয়া আকতার জানান, জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক পড়তে উৎসাহিত করতে জেলাজুড়ে প্রচারণা চালানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৮ জনকে ৮ হাজার ৪৬০ টাকা জরিমানা করে। এসময় ৩৩টি মামলা দায়ের করা হয়।